বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

বিশ্ব ভালাবাসা দিবসে ফুল ছড়ালো সাতক্ষীরার সাংবাদিকরা

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৫ বার পড়া হয়েছে

সহমর্মিতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বিশ্ব ভালোবাসা দিবসে রজনীগন্ধা ও গোলাপ বিলিয়েছে সাতক্ষীরার সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী।

এরপর সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে লাবনী মোড় পর্যন্ত সড়কের ভ্যানচালক, ইজিবাইক চালক, পথচারী, দোকানী, ভিক্ষুক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠাণের নিরাপত্তা প্রহরী, সাতক্ষীরা সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশসহ পথচারীদের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপী এ সময় বলেন, ছোট বড় ধনী গরীব সকল আমরা ভ্রাতত্ববোধ নিয়ে একসাথে চলবো এই হোক ভালোবাসা দিবসে আমাদের অঙ্গীকার। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে সাংবাদিকরা পুলিশদের ফুল দিলে এটি একটি সম্প্রতি। এভাবেই যদি সম্প্রীতি নিয়ে চলি তবে আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা এক সাথে কাজ করতে পারবো।

ফুল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সাংবাদিক আকরামুল ইসলাম, ইয়ারুল ইসলাম, জাকির হোসেন মিঠু, গাজী ফারহাদ, দ্যুতি দ্বীপন বিশ্বাস, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সবুজ, একরামুজ্জামান জনি, রেজাউল করিম, সৌরভ, কর্ণ বিশ্বাস কেডি, হাবিবুল্লাহ্ হাসান, আব্দুল্লাহ্ আল মাহফুজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!