বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স ড় ক দু র্ঘ ট না য় আ হ ত সাংবাদিক মাসুদ রানার সুস্থতা কামনা সাংবাদিক কল্যাণ পরিষদের  গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষক নিহত

✍️আজিজুল ইসলাম🔏 নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হলদেপোতা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কাদাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে গোবিন্দ রায়(৬৫)। তিনি খেজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। এ ঘটনায় চালক আমিরুল গাজীকে আটক করেছে পুলিশ। আটককৃত চালক সাতক্ষীরা সদর উপজেলার পারকুখরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

নিহতের ভাই সঞ্জয় রায় জানান, সকালে হলদেপোতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার ভাই গোবিন্দ রায় মারা যায়। সাথে সাথে ট্রাক চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন। পরে চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ট্রাকের নাম্বার যশোর ট-১১-৪০০৫। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!