বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার মুরারিকাটি মেলা: লোকজ ঐতিহ্যের এক অনন্য উৎসব কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ কলারোয়াতে তথ্য অধিকার আইন কর্মশালা মরহুম আনিছুর ও ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন  কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি!

দেবহাটার সখিপুরে দ্বাদশ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

✍️তরিকুল ইসলাম লাভলু🔏নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। এই মানবধর্মী বাণী লালন করে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের আয়োজনে এবং ফিরোজা মজিদ ট্রাস্ট সখিপুর ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউটস গ্রুপ এর সহযোগিতায় দিনব্যাপী দ্বাদশ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সাহেব বাড়িতে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নলতা চক্ষু ও জেনারেল হাসপাতালের পরিচালক প্রাক্তন ইউ এইচ ও ডাঃ শেখ আকছেদুর রহমানের নেতৃত্বে উক্ত ক্যাম্পে রোগী দেখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ দেবীপ্রসাদ নয়ন, ডাঃ আবু হাসান, ডাঃ অমরেশ হালদার। এবং তাদেরকে সহযোগিতা করেন নলতা ম্যাটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও রোভার স্কাউটস গ্রুপ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ।

ক্যাম্পের শুরুতে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু রাহান তিতু, আয়োজক কমিটির চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াস ও স্বাস্থ্য সেক্টর প্রধান ইকবাল মাসুদ, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ আবু তালেব, প্রভাষক হাফিজুর রহমান, সেরাজুজ্জামান, মিজানুর রহমান, কামরুজ্জামান, মোজাফফর হোসেন ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

উক্ত ক্যাম্পে ৮ শত জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!