শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক যুগান্তর পত্রিকার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে
যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের হাতে গড়া দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে  কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ ফ্রেরুয়ারি) সকালে গাজীপুরের  কালিয়াকৈর প্রেসক্লাবে যুগান্তরের  কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীমের সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুব হাসান মেহেদীর পরিচালনায় প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এছাড়া যুগান্তর পত্রিকার উন্নতি কামনা করে আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সরকার আব্দুল আলীম,  কালিয়াকৈর পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার,  দৈনিক প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক সমকাল পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম তুষারী।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলহাজ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, প্রশিক্ষণ ও সেমিনার সম্পাদক মাইনুল সিকদার, প্রচার ও প্রকাশক সম্পাদক তুহিন মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম হোসেন, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহআলম সিকদার, পাঠাগার সম্পাদক আফসার খাঁন বিপুলসহ কালিয়াকৈরের কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!