মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা সাতক্ষীরার শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অ প সা রি ত সাংবাদিক এম রফিকের মেঝ বোনের স্বামীর মৃ ত্যু তে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শো ক জ্ঞা প ন কলারোয়ার আমেনা হ ত্যা মা ম লা: হাইকোর্টে আপিলে স্বামী ও শ্বশুরের ফাঁ সি র পরিবর্তে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড সাতক্ষীরায় যা ন জ ট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যা ন জ ট নি য় ন্ত্র ণে আনার আশাবাদ ২০২০ সালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রানবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হা ম লা মা ম লা, আ’লীগের ১০ নেতা কর্মী কা রা গা রে তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন 

কালিগঞ্জে সড়ক সংষ্কার করে আবারও প্রশংসিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে পথযাত্রী সাধরণের দুর্ভোগ লাঘবে ব্যাক্তি উদ্যোগে সড়ক সংষ্কার করে আবারও প্রশংসিত হলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

 

মঙ্গলবার (১৮ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলার কালিগঞ্জ টু তালতলা সড়কের হোগলার মোড়ের গ্রাম্য চিকিৎসক তাহেরুন্নেছার বাড়ি সংলগ্নে স্থানে কার্পেটিং সড়কের প্রায় ১শ গজ যায়গা দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সাভাবিক ভাবে যানবাহন চলাচল করতে পারেনা ঐস্থান দিয়ে। তাছাড়া একটু বৃষ্টি হলেই প্রতিদিনে ও রাত্রে হাজার হাজার যাত্রী সাধারণকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। সম্প্রতি মন্দা আবহাওয়ায় একটু বৃষ্টিতে উক্তস্থানে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনগনের ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্যে উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য ফারজানা এগিয়ে আসেন এবং ভাঙ্গা স্থানে ইটবালু ও খোয়া দিয়ে সংষ্কার করে দেন।

এসময় শতশত পথযাত্রী ও সাধারণ মানুষ সদ্য নির্বাচিত চেয়ারম্যানকে ভূয়শী প্রশংসা করেন। এহাটে এই সড়ক দিয়ে হাজার হাজার জনসাধারণ চলাচল করে থাকেন। ঠিক এমন সময়ে অতি জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহালদশা স্থানে সংস্কার করে দেওয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের সদস্য ফারজানা পারভীন আফি। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দীন, সফিরউদ্দীন সবুজ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!