শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ

সুজন সাতক্ষীরা জেলা কমিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

সুশাসনের জন্য নাগরিক ( সুজন ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সুন্দর মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারির ড্র,পুরস্কার প্রদান ও দুপুরে খাবার অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি- ২০২২) জেলার শ্যামনগরের মুন্সিগঞ্জস্থ আকাশ নীলা ইকো ট্যুরিজমে সুজন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি’র সভাপতিত্বে ও পিকনিক কমিটির সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলার সুজন এর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক পিকনিক কমিটির আহবায়ক ও সুজন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম আব্দুস সেলিম, লটারি ড্র অনুষ্ঠানের প্রথম পুরস্কার পেয়েছেন এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি, তার হাতে প্রথম পুরস্কার মোবাইল সেট তুলে দেন সুজন জেলা কমিটির সদস্য বিশিষ্ট কলামিস্ট প্রফেসর আবু নাসের ও সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত থেকে রেফেল ড্র ২১ টি পুরস্কার গ্রহণ করেন ভাগ্যবান সুজনের জেলা কমিটি, ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। পিকনিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সংগীতশিল্পী জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, মন্টি, শিমুল, বাচ্চু।

নৃত্য পরিবেশন করেন প্রিয়ঙ্কা, পিকনিকে খাদ্য পরিবেশন ও সার্বিক সহযোগিতা করেন এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ এবিএম সেলিম, মুহাম্মদ জহিরুল ইসলাম, এ্যাডঃ সেলিনা আক্তার শেলী, সাংস্কৃতিক উপ কমিটির দায়িত্বে ছিলেন এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি, সুকুমার দাস বাচ্চু, আশরাফ হোসেন, বাসের সিট বিতরণ উপ কমিটি মোঃ আব্দুস সোবহান, মোঃ আশরাফ হোসেন, মনোরঞ্জন মন্ডল, রাফেল ড্র পুরস্কার উপ-কমিটি এডভোকেট এবিএম সেলিম, সুকুমার দাস বাচ্চু, রোকনুজ্জামান, মোহাম্মদ হারুন, হাফিজুর রহমান শিমুল, আহমদ উল্লাহ বাচ্চু প্রমুখ।

বার্ষিক এ আনন্দ ভ্রমনে অংশগ্রহন করেন সুজন সাতক্ষীরা জেলা কমিটি ও সাত উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!