
সাতক্ষীরার তালায় যুব সংগঠন প্রতিনিধিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ২০ টা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট অফিসার শাহনেওয়াজ কবির শাওন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এস. এম. নাহিদ হাসান।
আমরা বন্ধু ফাউন্ডেশন এর প্রধান সমম্বয়ক এস. এম. নাহিদ হাসানের সভাপতিত্বে যুব সংগঠক ইমরান রাবি এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
কর্মশালায় উপস্থিত ছিলেন তালা ব্লাড ব্যাংকের অ্যাডমিন অসীম রায়, আলোকিত শাহাপুরের সভাপতি মাসুদ আল কবির রাজন, তালা আদর্শ যুব সংঘের সভাপতি নজরুল ইসলাম, গ্রীন ম্যানের প্রতিনিধি সুজয় চক্রবর্ত্তী, মানবসেবা ব্লাড ফাউন্ডেশনের অ্যাডমিন মেহেদী হাসান, তেঁতুলিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলোকিত চরগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর জুয়েল,আটারই যুব সংঘের প্রতিনিধি অরুন সরকার, ওয়াইল্ড লাইফ মিশনের রাশেদ বিশ্বাস, আমরা বন্ধু ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, তাপস সরকার, জুবায়ের হোসেন, অর্ঘ্য ঘোষ, সুমন হোসেন, সরদার সাবির হোসেন প্রমূখ।
কর্মশালার প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ বর্তমান বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রত্যক স্বেচ্ছাসেবককে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করতে হবে।’ এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সার্বিক সহোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে অবহেলিত শিশুদের নিয়ে দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলাব্যাপী কাজ করে চলেছে আমরা বন্ধু ফাউন্ডেশন।