শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিয়াকৈরে ফুটওভার ব্রীজের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ 

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক শিক্ষার্থী। এসময় তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রা ওই মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেন।
ওই কর্মসূচিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়াল, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের দু’পাশেই রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান । এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীরা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যে শিকার হয় দুর্ঘটনার। আমরা ফুটওভার ব্রীজের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা কোন পদেক্ষপ নেয়নি। দুর্ঘটনা এড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ফুটওভার ব্রীজ অবশ্যই প্রয়োজন। এ জন্য দ্রুত সময়ের মধ্যে  ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরো জানান, অল্প সময়ের মাঝে মৌচাক এলাকায় ফুটওভার ব্রীজ নির্মান করা না হলে কঠোর আন্দোলন করা হবে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, ফুটওভার ব্রীজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশ, প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়। এতে কিছুসময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!