রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬০৯ বার পড়া হয়েছে

“মুজিব বর্ষর সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‍্যালী বের হয় উপ-শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার এনামুল হক।

ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ী, বে-সরকারি উন্নয়ন সংস্থা সাস এর পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। আলোচনা শেষে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধীকে কম্বল বিতরণ করা হয়।

তালা উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ১৮ হাজার ৩ শ ৬ জনকে বয়স্ক ভাতা, ৮ হাজার ৪শ ২৪ জনকে বিধবা ভাতা, ৫ হাজার ৫শ ৫৮ জনকে প্রতিবন্ধী ভাতা, ৮ জন হিজরা ভাতা, দলিত ৫৩ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ৯৫ জনকে দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার এনামুল হক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!