শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

এবং একটি ছবি… … কবি শেখ মফিজুর রহমান

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়লো!

হঠাৎ বেড়াতে গেলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে।
চারিপাশ দেখছি ঘুরে ঘুরে
পরিবেশ, স্থাপনা এবং উপস্থাপনায়
আমি মুগ্ধ, বিমোহিত।
ঘুরতে ঘুরতে চলে এলাম
নির্যাতিতা নারীদের কর্ণারে।
পায়ে যেন পাথর বাঁধা, নড়তে পারছি না।
একটি ছবি- চুল দিয়ে একজন নারীর
সমস্ত মুখ ঢাকা
হাত দু’টো মাথায় ঠেকানো
পৃথিবীর সব লজ্জা আর অপমান যেন
সেই দুই হাতে বেড়ি পরিয়ে দিয়েছে!
এই মুখ দেখতে না পাওয়া ছবিই যেন
বলছে একটি অলিখিত ইতিহাস!
পুরুষ মানুষ, কাঁদতে নেই!
কিন্তু সমস্ত নিয়ম রেওয়াজের তোয়াক্কা করে
ঝরে পড়লো তপ্ত অশ্রু চিবুক বেয়ে।
একটি বার ইচ্ছাও হলো না
সে অশ্রু মুছে ফেলতে!

আজ বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে
আমার চোখে হঠাৎ করে
ভেসে উঠলো সেই ছবি
সে যেন বাংলাদেশের জন্ম ইতিহাস!
সে যেন বিজয়ের পতাকার লাল রক্তের ইতিহাস!
আজ যখন দেখি জন্ম ইতিহাস ভুলে
একদল শকুনেরা উড়াউড়ি করে
স্বাধীন বাংলাদেশের অসীম আকাশে
আমার ইচ্ছা করে টুটি চেপে ধরতে,
চোখের পর্দা ছিঁড়ে দেখিয়ে দিতে
কার রক্তে, কার সম্মানে পেয়েছি
এই স্বাধীন বাংলাদেশ!
স্বাধীন বাংলার সম্মান নিয়ে
যে ছিনিমিনি খেলে, সওদা করতে চায়
দূর্নীতি আর অন্যায় দিয়ে ভরে দিতে চায়
সে সাবধান আর সর্তক থাকুক
যে মা লজ্জায় চুল দিয়ে মুখ ঢেকেছিলো
সে মায়ের জরায়ুর সন্তান না হোক
সে মায়ের রক্ত ঝরেছিলো যে মাটিতে
সেই মাটির সন্তানেরা আজো জীবিত আছে।
সেই সন্তানেরা মা আর মাটির সম্মান নিয়ে
সওদা করতে দেবে না
কিছুতেই না, কখনোই না।
প্রয়োজনে আবার যুদ্ধে যাবো
দেশ মাতৃকাকে শুদ্ধ করার যুদ্ধে!
সুবিধাবাদী, দূর্নীতিবাজদের বিরুদ্ধে।
কিন্তু আমার মায়ের মুখ আর লজ্জায়
অপমানে ঢাকতে দেব না।

লেখক: কবি শেখ মফিজুর রহমান,সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!