রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় স্কাউট এর ত্রৈ-মাসিক কাউন্সিল অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলা স্কাউট এর ত্রৈ-মাসিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউট এর ত্র-মাসিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।

শিক্ষক মোঃ অলিউল ইসলামের সঞ্চালনায় সকালে অনুষ্ঠানটির উদ্বাধোন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা স্কাউট এর কমিশনার পল্টু বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, তপন কুমার কর্মকার, তালা শহীদ আলী আহমেদ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার ও স্কাউট এর বিদায়ী কমিশনার স্বপন মিত্র প্রমুখ। পরে দুপুরে উপস্থিত ভোটারদের মতামতের ভিত্তিতে মোঃ জাহাঙ্গীর হোসেন সম্পাদক ও মোঃ এনামুল হক স্কাউট এর কমিশনার নির্বাচিত হন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলো কোষাধ্যক্ষ শেখ মোঃ জাহাঙ্গীর, যুগ্ন-সম্পাদক সূর্য পাল, সহ-সভাপতি যথাক্রমে মোঃ আতিয়ার রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রবিউল ইসলাম, রুপালী রানী ঘোষ, মোঃ শফিকুল ইসলাম এবং গ্রুপ সভাপতি মনোনীত হয়েছেন শেখ রেজাউল ইসলাম, মোঃ আয়ুব আলী, হোসনে আরা খানম ও মোঃ সোহরাব হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!