শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ভুমি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা রাজস্ব অফিস পাঠাগার কার্যালয়ে উপজেলা ভূমি কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইলাদেবী মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ভূমি কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সেলিম শাহরিয়ার , গাজী জাহাঙ্গীর কবির, শান্তি চক্রবর্তী, সম্পা গোস্বামী, শিক্ষক সাইফুল ইসলাম, কনিকা রানী সরকার, প্রদীপ কুমার, নুপুর দাস, আবু তাহের প্রমুখ।

সভায় সকলের সর্বসম্মতিতে কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির প্রায়াত সভাপতি অধ্যাপক আব্দুল খালেক এর স্মরণসভাসহ ভূমিহীন আন্দোলনের পথিকৃৎ যারা আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন বিশেষ করে ভূমিহীন নেত্রী জাহেদার মৃত্যুর পর থেকে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জেলা ভূমি কমিটির সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম, এ্যাডঃ ফিরোজ আহমেদ, সাংবাদিক আশরাফুল ইসলাম টুটুল, কৃষক নেতা সাইফুল্লা লস্করসহ যারা মৃতবরণ করেছেন তাদের স্মৃতি রক্ষার্থে, এবং মুজিব শতবর্ষ, ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ভূমি কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক সুকুমার দাস বাচ্চুকে আহ্বায়ক ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি স্মরণিকা প্রকাশের উপ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!