রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের উদ্বোধন ও সেক্টর কমান্ডারকে সংবর্ধনা (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের পিরোজপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের উদ্বোধন ও ৯ নং সাব-সেক্টর কমান্ডারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (১৭ ডিসেম্ভর) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ চত্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী’র আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপির নবসির্বাচীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও মুক্তিযুদ্ধের সুমৃতিগাঁথা বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মাহফুজ্ আলম বেগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মহাান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মাহফুজ্ আলম বেগকে স্বর্ণের মেডেল উপহার দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মাহফুজ্ আলম বেগকে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা শিক্ষক সমিতি, কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সন্মানিত করা হয়। এ সময় উপস্থিত আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালের বিরত্বগাঁথা স্মৃতিচারণ করে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) মাহফুজ্ আলম বেগ বলেন ৭১ এর রণাঙ্গনে সাতক্ষীরার কালিগঞ্জে পাক বাহিনী ও তাদের দোসরদের পরাস্থ করতে অনেক সাথীকে কাছে পেয়েছিলাম। অনেক পরিবার আমাদেরকে আশ্রয় দিয়ে, খাদ্য পানি দিয়ে আশ্রয় দিয়েছিলেন। নিজের জীবনকে বাজীরেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ তাদের অনেক বেঁচে নেই। আমাদের লক্ষ্য ছিলো একটায় দেশকে স্বাধীন করা। আমরা সেটা সক্ষম হয়েছিলাম বলেই আজ লাল সবুজের পতাকায় একটি স্বধীন রাষ্ট্রে আমরা বসবাস করছি। দেখতে দেখতে মহান স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পুর্ণ হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!