বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃহস্পতিবার প্রত্যুষ ৩১ বার তোপধনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সূর্যদয়ের সাথে সাথে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মোরালে পুষ্প মাল্যঅর্পন করেন, জেলা প্রশাসন ও সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে স্টেডিয়ামে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

এছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধণাসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!