রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের বধ্যভূমিতে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রদ্ধা নিবেদন

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস – ২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের বধ্যভূমিতে জেলা প্রশাসন সহ সকল শ্রেণি-পেশার মানুষ বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বধ্যভূমির স্মৃতিফলকের বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। পরে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম প্রদান করেন।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,  পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলায় সকল সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক- পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বদরুদ্দোজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, মো. উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!