রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও নারী জাগরণে একজন আধুনিক নারী- কালিগঞ্জ ইউএনও (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও নারী জাগরণে একজন আধুনিক নারী। শুধু নারী শিক্ষার অগ্রদুতই না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী নিবেদিতপ্রাণ একজন সমাজকর্মী। তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে আজ দেশের নারী সমাজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠিত হচ্ছেন। বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী।

কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিসক্লাবের সভানেত্রী সামিরা খন্দকার, লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক। এসময় বক্তাগন বলেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে বেগম রোকেয়ার জন্ম হয়। ১৯৩২ সালের এই দিনেই মৃত্যুবরণ করেন। এ দিনটি রোকেয়া দিবস হিসেবে দেশে পালিত হয়ে আসছে। কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ দিবসটি উদযাপনের লক্ষে উপজেলা ল্যাবরেটরী স্কুলের গেটে মানববন্ধন, স্কুলের ২য় তলায় আলোচনা সভা ও বিভিন্ন শ্রেনীর শ্রেষ্ঠ পাঁচজন জয়ীতার ক্রেষ্ট এবং সন্মাননা সনদ প্রদান করা হয়েছে।

জয়তীরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্যে চাম্পাফুল ইউনিয়নের ময়না আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যে কুশুলিয়া ইউনিয়নের মরিয়ম আক্তার, সফল জননী নারী কৃষ্ণনগর ইউনিয়নের মায়ারানী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ধলবাড়িয়া ইউনিয়নের ছালিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ধলবাড়িয়া ইউনিয়নের শ্যামলী অধিকারী। উপজেলা বিভিন্ন অনুষ্ঠানমালায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগন অযশগ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!