রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৫২৫ বার পড়া হয়েছে

৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস -২০২১ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান।

এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন সহ বিভিন্ন বয়সের সুবিধাভোগী প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে স্বাভাবিক চলাফেরায় অক্ষম পাঁচ প্রতিবন্ধীকে ৫টি হুইল চেয়ার এবং ৫ জন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে ৫টি স্মার্ট হোয়াইট কেইন (সাদা ছড়ি) তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!