রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গাজীপুরে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের র‍্যালী

✍️আমির হোসেন রিয়েল🔏গাজিপুর জেলা প্রতিবেদক ☑️:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের নিয়ে র‍্যালী করেছে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংগঠন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কোনাবাড়ি জরুন কেয়া স্পিনিং এর সামনে থেকে র‍্যালীটি কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে কোভিডত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক, ৭ নং ওয়ার্ড সচিব মোঃ মনির হোসেন, ট্রাফিক সহকারী আরিফ সরকার সহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার সদস্যরা।

অত্র সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (প্রতিবন্ধী) তাদের কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবন্ধী ভাতা ৭৫০ থেকে মাসিক ৬ হাজার টাকা বরাদ্দ ও বাস্তবায়ন চাই। বয়স্কভাতা, বিধবা ভাতা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ ও বাস্তবায়ন চাই। প্রতিবন্ধী ভাতার পাশাপাশি ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়ন চাই। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, পূনার্বাসনসহ সকল বেসরকারি কর্মক্ষেত্রে গ্রহণযোগ্য বাস্তবায়ন চাই। এই সময় তাদের কথা সঞ্চালনা করেন (দোভাষী)মোমিনুর রহমান।

শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহসভাপতি মোঃ মোখলেছুর রহমান বলেন, আমাদের সংগঠনে প্রায় ৫ শতাধিক শ্রবণ ও প্রতিবন্ধী রয়েছে। আমরা সারা বছর তাদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। তারা সবাই মেধাবী ও পরিশ্রমী।

উল্লেখ্য, এই এলকায় প্রায় ১ হাজার শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা বসবাস করেন। তারা সবাই স্থানীয় কেয়া কসমেটিকস লিঃ কোম্পানি চাকরি করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!