শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগরে এইচএসসি ও আলীম পরীক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে এইচএসসি ও আলীম পরীক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১২টায় বেসরকারি এনজিও সংস্থা গণমুখী ফাউন্ডেশনের হলরুমে শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়।

আর এই টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের টিকা ফি বাবদ দিতে হচ্ছে মোট ১৬০ টাকা। এর মধ্যে ফটোকপি বাবদ নেয়া হচ্ছে ১০ টাকা।

তবে স্বাস্থ্য বিভাগ বলছে, আর্থিক বিষয়ে স্বাস্থ্য বিভাগের কোন সম্পক্ততা নেই। আর শিক্ষকরা বলেছেন, নাশতা, খাওয়া ও যাতায়াত খরচ বাবদ কিছু টাকা নেওয়া হচ্ছে।

জানা যায়, গণমুখী ফাউন্ডেশনের হলরুমে মোট ১৫০০ শিক্ষার্থীর মাঝে টিকা প্রদান কার্যত্রম শুরু হয়েছে। আর এই টিকা প্রদানের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১৬০ টাকা হিসাবে উত্তোলন করা হয়েছে মোট ২ লাখ ৪০ হাজার টাকা।

পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম জসিম জানান, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে করোনা টিকার ফি বাবদ ১৫০ টাকা ও ফটোকপি করার জন্য আরো ১০ টাকা করে নেওয়া হচ্ছে। তাদের মাদ্রাসা থেকে ৫০ জন আলিম পরীক্ষার্থী আজ টিকা নিতে এসেছে। টিকা বাবদ প্রত্যেকেই ১৬০ টাকা করে দিয়েছে। সব টাকা মাদ্রাসার হুজুর আতিকুল্লাহর কাছে দিতে হচ্ছে।

করোনা টিকা বাবদ টাকা উত্তোলনের বিষয়ে পাতাখালি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আতিকুল্লাহ্ জানান, এক হাজার টাকা নেওয়াবেকী মাদরাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল) মাওলানা ওহিদুজ্জামান খরচ বাবদ নিয়েছেন। বাকি সব টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবছ। অতিরিক্ত কোনো টাকা তারা নেবেন না বলে আরো জানান।

করোনা টিকা প্রদানের সমম্বয়কারী মাওলানা ওহিদুজ্জামান জানান, এখান ৮টি মাদ্রাসা ও কয়েকটি কলেজের মোট ১৫০০ শিক্ষার্থীর করোনার টিকা দেওয়া হচ্ছে। টাকা উত্তোলন বিষয়ে তিনি জানান, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে একজন করে মনিটর করছ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তার কাছ টাকা জমা দিচ্ছে। শিক্ষকরা শুধু সুপারভিশন করছেন। টিকা কেন্দ্রে যারা দায়িত্ব পালন করছেন, তাদের যাতায়াত, নাশতা-দুপুরের খাওয়াসহ কিছু খরচ রয়েছে। সেগুলো শিক্ষার্থীদের টাকায় একটি ফান্ড করা হয়েছে। খরচের টাকা সেই ফান্ড থেকে খরচ করা হচ্ছে, বাকি টাকা তাদের ফেরত দেওয়া হবে। আমি কারও কাছ থেকে কোনো টাকা নেইনি।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা জানান, স্বাস্থ্য বিভাগ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আর্থিক কোনো কিছুর সঙ্গে স্বাস্থ্য বিভাগের কোন সম্পক্ততা নেই। তারা শুধু ফাইজারর প্রথম ডোজ করোনা টিকা সরবরাহ করছেন। আর তা স্বাস্থ্যকর্মী দিয়ে প্রদান করছেন। টাকা নেওয়ার বিষয় ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বলতে পারবেন বলে তিনি আরো জানান।

এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, আর্থিক সুবিধা নিয়ে টিকা দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে, এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

তিনি আরো জানান, শ্যামনগর উপজেলার দুটি স্থানে এইচ.এস.সি সমমানের ২২০০ শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গণমুখী ফাউন্ডেশন ও ফন্ডশিপ হাসপাতাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!