মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৭ জনকে সম্মাননা প্রদান করেছে রাজস্ব বোর্ড

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৭ জনকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে সম্মাননা প্রদান করেছে কর অঞ্চল খুলনা। পুরস্কারপ্রাপ্ত করদাতাবৃন্দ ২০২০-২১ করবর্ষের কর প্রদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্মাননা লাভ করেন তারা।

বুধবার বেলা ১১ টায় সার্কেল -১৩ (বৈতনিক) সাতক্ষীরা উপ কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল খুলনার আয়োজনে উপকর কমিশনার এস.এম.গাউস-ই-নাজ এর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলার দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা হিসাবে পুরস্কার পেয়েছেন মোঃ আব্দুর রশিদ ও মোঃ নজরুল ইসলাম। জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ আবু হাসান, মোঃ আব্দুস সবুর ও সুকুমার দাশ। এছাড়া তরুণ সর্বোচ্চ করদাতা হিসাবে পুরস্কার পেয়েছেন মোঃ শাহিনুর রহমান এবং মহিলা সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে মিজ আরতি ঘোষ সম্মাননা গ্রহন করন। অনুষ্ঠানে উপস্থিত করদাতাগণ সম্মাননা পেয়ে উচ্ছাস ও অনুভূতি প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা উপকর কমিশনার কার্যালয়ের করপরিদর্শক জুয়েল মন্ডল, জেলা ট্যাক্সেস বারের সভাপতি এ্যাডঃ শেখ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের সভাপতি এস.এম.গাউস-ই-নাজ তার বক্তব্যে বলেন, উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর রুপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বতঃস্ফূর্ত ভাবে কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে রাজস্ব বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ সময়ে জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে সম্মানিত করদাতাগণের নিকট সম্মাননা হস্তান্তর করতে পেরে আমি আনন্দিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!