মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সাতক্ষীরায় বিএনপির স্মারকলিপি প্রদান

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবীতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট জেলা বিএনপির নেতা-কর্মীরা উক্ত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিলন হোসেন শিকদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, অ্যাডঃ এ.বি.এম সেলিম, অ্যাডঃ আকবর আলী, অ্যাড. আরিফুর রহমান প্রমুখ।

বিএনপি নেতারা এ সময় বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা এ সময় বেগম খালেদা জিয়া যাতে সুচিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!