শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নস্টালজিক – শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

✍️শেখ বেলাল হোসেন🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

মানুষ বড়ো হলে বুঝি

স্মৃতিকাতরতায় ভোগে?
ছেলেবেলা ডেকে যায়?
কৈশোর, যৌবনের দিনগুলি
বারে বারে হাতছানি দেয়?
মুখ টিপে কেউ হেসে বলবে হয়তো
বুড়ো হলে এই রোগে ধরে –
স্মৃতিকাতরতা চেপে বসে।
আমি তা জানি না,
বয়স আমার কাছে সংখ্যা মাত্র।

শুধু যখন আকাশে
ভীষণ মেঘ করে, তখন না
মনটা কেমন করে উঠে
বাতাসের বেগে যেন
মায়ের আঁচল দেখতে পাই।
সদা চঞ্চল সেই আঁচল
এই মেঘলা দিনে তা
আরো চঞ্চল হয়ে উঠতো
উঠানের শুকনো ধান তুলতে
রান্নার লাকড়ি বাঁচাতে
আবার কখনো আমাদের
কাপড় তুলে গুছিয়ে নিতে।
সদ্য মাটির স্পর্শ নেয়া বৃষ্টির পানিতে
আমি যেন সেই আঁচলের গন্ধ পাই
কেমন মা মা গন্ধ
কেমন মায়া লাগা হৃদয় অবসন্ন করা
তেল, ঝাল, নুনের ছিটা লাগা
আঁচলের গন্ধ, যা আঁকড়ে না ধরলে
এক সময় আমি ঘুমাতে পারতাম না।

বৃষ্টির ছপাত ছপাত শব্দ
চোখে ভেসে আনে এক জোড়া
পাম্প সু, বৃষ্টির দিনে পায়ে দিয়ে
এক জোড়া শক্ত সামর্থ্য পা
ঘুরে বেড়াতো পানি ভরা
উঠান দিয়ে।
তার বিশাল ছাতার মতো ছিলো
বিশাল বুক যেখানে আমি
লুটোপুটি খেতাম।
যার মুখ থেকে ভেসে আসতো
সুবাসিত পানের গন্ধ।
বাবা..!
এখন এতো শব্দের মাঝে
খুঁজে ফিরি কারো পায়ে পাম্প
জুতো পরে ছপাত ছপাত শব্দ
আর ভুর ভুর করা পানের গন্ধ।
কিন্তু কোন সুদূরে হারিয়ে গেছে
সেই চঞ্চল আঁচল, সেই সাহসে ভরা
প্রসারিত বক্ষ –
হারিয়ে গেছে অল্পতে অভিমানে
ঠোঁট ফুলানো ছেলে বেলা।
বলতে পারো কোথায় গেলে
খুঁজে পাবো তাঁদের,
সেই গন্ধমাখা দিনগুলো।
ঝড়ের দিনে মায়ের সেই ভয়ার্ত কন্ঠ-
“বাবা, আজান দে, আজান দে”।
কোথায় পাবো গেলে পাবো
বাবার সেই মায়াভরা হাত
যা আশ্বাস দেবে-
ভয় পাস না খোকা
আমি তো আছি!
তোর একদম পাশেই আছি!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!