রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সিলভার প্লে-বাটন পেলেন তালার কাজী নাবিল হাসান

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

বর্তমান বিনোদনের ব্যাপক জনপ্রিয় মাধ্যম ইউটিউব। এখানে নিয়মিত বিনোদনমূলক, শিক্ষামূলক, প্রযুক্তিবিষয়কসহ নানা ধরনের ভিডিও আপলোড হয়। আর এই প্লাটফর্মকে অর্থ উপার্জনের মূল মাধ্যম হিসেবেই বেছে নিচ্ছেন অনেকেই।

ভালাবাসার গল্প আবেগী অনুভূতি ও আবেগী ভালাবাসা দুইটি ইউটিউব চ্যানেল থেকেই সিলভার প্লে বাটন পেয়েছেন কাজী নাবিল হাসান ফাহিম। এভাবেই চ্যানেলের মাধ্যমে মাসে আয় করেন এক লাখ টাকা।

কাজী নাবিল হাসান ফাহিম সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃতি সন্তান। তিনি তালার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্ত নাজনীন আক্তারের ছোট পুত্র। ইউটিউব তার চ্যানেলের নিয়মিত গ্রাহক (সাবসক্রাইবার) এক লাখ হওয়ায় ইউটিউব কর্তৃপক্ষ তাকে সম্প্রতি ‘সিলভার প্লে-বাটন’ সম্মাননা প্রদান করেছে।

ইমরান হোসেন, বিপ্লব হোসেন, বেলাল হোসেন, মাইকেল সরকার, আফজাল হোসেনসহ তালার কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, কাজী নাবিল তালা উপজেলার মধ্যে একমাত্র ইউটিউবার যে সিলভার প্লে-বাটন পেয়েছ। ছোট থাকতেই সে মেধাবী ছিলো। তার অক্লান্ত প্রচেষ্টা তাকে এ পর্যন্ত নিয়ে গেছে। এ সময় তারা নাবিল হাসানের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর নাবিল হাসান ফাহিম জানান, ‘সিলভার বাটন হলো দর্শকের ভালাবাসা। ফ্যানসদস্যদের আন্তরিকতায় আমি অনুপ্রাণিত হই। তাদের সাপোর্টর জন্যই পরিশ্রম সার্থকতা পায়। দর্শকদের জন্যই অনেকটা পথ পাড়ি দিছে বলে মনে করি। বর্তমান আমার চ্যানেলে সাত লাখের বেশি সাবস্ক্রাইব ও ফেইজবুক পেইজে সাড়ে চার লাখের ও বেশি ফলোয়ার রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!