বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

সাতক্ষীরায় আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৭৩ বার পড়া হয়েছে
“সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) আবেদুর রহমান, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুল আকতার তপু, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম.এ জায়েদ বিন গফুর, সওজ ও কাউন্সিলর আইডিইবি, উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন: অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, এলজিইডি সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রহিতুল হোসেন খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট’র আরএসি বিভাগীয় প্রধান এনামুল হক প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!