শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কাশিয়ানীতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ অফিস সহায়কের বিরুদ্ধে (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক অফিস সহায়কের বিরুদ্ধে।

কাশিয়ানী উপজেলার সিংগা কেসিসিএম উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দেবব্রত মৌলিকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন সিংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আন্দারকোঠা গ্রামে বসবাসরত ২৫/৩০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। এ নিয়ে তাদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। একজন প্রশিক্ষিত শিক্ষক না হয়েও তিনি সাধারন একজন অফিস সহায়ক হয়ে দাম্ভিকতার সাথে এহেন কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন দিনের পর দিন। শিক্ষার্থীরা তার নিকট প্রাইভেট না পড়লে ক্লাসে তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

এ বিষয়ে শিক্ষার্থীরা গণিতের শিক্ষক সুমন বাবু ও সুজন টিকাদারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান। অফিস সহকারী দেবব্রত মৌলিক প্রতিদিন সকালে ও বিকালে ৬ষ্ঠ–১০ম শ্রেণির শিক্ষার্থীদের ৮/১০টি ব্যাচ প্রাইভেট পড়ান। ব্যাচে প্রতিজন মাসিক সর্বনিম্ন ৩০০ টাকা করে দেন।প্রতি ব্যাচে ১৮/২০ জন শিক্ষার্থী রয়েছে। সারাদিনে এভাবে ৮/১০ টি ব্যাচে প্রাইভেট পড়ান তিনি। এদিকে লিংকন মৌলিক নামের এক শিক্ষার্থীর প্রস্তুতি মূল্যায়ন পরীক্ষার খাতা থেকে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন সংক্রান্ত জরুরী একটি হিসাবের পাতা ওই শিক্ষার্থীর অগোচরে ছিঁড়ে রাখার অভিযোগ রয়েছে অফিস সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার না পেলে অভিভাবকগণ তাদের সন্তানদেরকে ওই স্কুলে আর পাঠাবেন না বলেও জানান।

আমাদের প্রতিনিধি অফিস সহকারী দেবব্রত মৌলিকের বক্তব্য নিতে তার ব্যক্তিগত মুঠোফোন….৮৩৯ নম্বরে একাধিক বার করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

কাশিয়ানীর সিংগা কেসিসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালী বিশ্বাস জানান, বিষয়টি আমি জেনেছি এবং তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছি। যদি এতেও সে না শুধরায়। তাহলে বিদ্যালয়ের সভাপতি ও কমিটির নেতৃবৃন্দের নিকট বিষয়টি আমি জানাবো।

এ বিষয়ে কাশিয়ানীর সিংগা কেসিসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। যদি এ ধরনের কর্মকান্ডের সাথে কেউ যুক্ত থাকে তাহলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!