সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাতক্ষীরায় সুশাসনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

সুশাসনের জন্য নাগরিক ( সুজন ) সাতক্ষীরা জেলা কমিটি লেকভিউতে কেক কেটে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে । আজ শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। সুজনের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয় । অনুষ্ঠানে অতিথি ছিলেন – সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, লেকভিউ কনভেনশন সেন্টারের মালিক, বিশিষ্ট সমাজ সেবক, ডাঃ আলহাজ্ব আবুল কালাম বাবলা, দূর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, উদীচির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ আবু নসর, এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি, এ্যাডঃ এ, বি, এম, সেলিম, শেখ আবুল কালাম আজাদ, সাকিবুর রহমান বাবলা, অধ্যাপক ইদ্রিস আলী, মৃনাল কুমার সরকার, হাসিনা খাতুন পুতুল, এ্যাডঃ সাইফুল আলম সরদার সাইফ, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি লিলি জেসমিন, সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি সাংবাদিক এম, ঈদুজ্জামান ইদ্রিস, ডাঃ জি, এম, মাহাবুবর রহমান, সাংবাদিক মোঃ আবু সাইদ, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, ছড়াকার কবি নাজমুল হাসান, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, মোঃ মেহেদী হাসান, শেখ শাহাজাহান আলী শাহিন। নেতৃবৃন্দ বলেন সম্প্রতি সাতক্ষীরা জেলায় বেশ কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে আসতে চাই। শান্তি পূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। সুশাসনের জন্য নাগরিক সুজন আগামীতে সাতক্ষীরায় সুশীল সমাজের নিয়ে গোলটেবিল বৈঠক করতে চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!