রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি

বাংলাদেশকে ক্ষতিপূরন দেওয়ার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত জলবায়ু পদযাত্রা (ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে
কার্বন নিঃসরণ শুন্যের কোঠায় নামিয়ে আনা এবং বাংলাদেশকে ক্ষতিপূরন দেওয়ার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পদযাত্রা। কয়লা ভিত্তিক জ্বালানি বন্ধ করে ধনী ও শিল্পোন্নত দেশগুলিকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে বলেও সরব স্লোগান দেওয়া হয় এই পদযাত্রায়।

সোমবার সকালে সাতক্ষীরা শহরের আলাউদ্দিন চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রাটি শেষ হয় শহিদ রাজ্জাক পার্কে। এতে অংশ নেন সাতক্ষীরা জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ। পদযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মুক্তমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম। এতে আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, ওবায়দুস সুলতান বাবলু, স্বদেশ পরিচালক মাধব দত্ত, উদিচীর শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক মোঃ ইদ্রিস, আলী নূর খান বাবুল, মোঃ শাহীন আলম প্রমুখ। বক্তারা চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলে ধরা চার দাবির প্রতি জোরালো সমর্থন দিয়ে বলেন, বাংলাদেশ ভয়াবহ ঝুকির মধ্যে রয়েছে। এই ভূখন্ডকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে হলে এসব দাবি বাস্তবায়ন জরুরী প্রয়োজন। তারা বলেন, জলবায়ু তহবিল গঠন করা এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে বিশ্ব নেতাদের। 
পদযাত্রা ও আলোচনা শেষে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত জনজীবনের ওপর অনুষ্ঠিত হয় জারি গান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!