শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এর শ্রদ্ধা নিবেদন (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. আলী আকবর খান।

আজ বুধবার (২০ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পরিদর্শক প্রকৌশলী মো. খালেদ হোসেন, পরিচালক মো. মামুনুল হক, উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, এস. এম. শাহ জাহান, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন ভূইয়া, গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাইনুল আহসান, মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. আলী আকবর খান প্রবন্ধ ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!