শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গোপালগঞ্জ  সদর উপজেলা শাখার  উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্থানীয় স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি অরবিন্দু রায় এতে সভাপতিত্ব করেন।

জেলা শিক্ষক সমিতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহে আলম, সাধারণ সম্পাদক নিহার কান্তি বাছাড়, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, পাইককান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ও যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর সরকার। বক্তারা মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবী করেন মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে।

এছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি মৃনাল কান্তি ঢালীর সভাপতিত্বে শিক্ষা জাতীয়করন চেয়ে বক্তব্য রাখেন শিক্ষক গোলাম কিবরিয়া, প্রফুল্ল কুমার বিশ্বাস, মামুন শিকদার প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!