শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কলম একাডেমী লন্ডন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২২ বার পড়া হয়েছে

লেখক মন্ত্রণালয় চাই, লেখক ভাতা চাই, লেখক পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা চাই এই দাবীসমূহ কে সামনে রেখে কলম একাডেমী লন্ডন এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কলম একাডেমী লন্ডন সাতক্ষীরা কমিটির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখক কবি সাহিত্যিক সাংবাদিকদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলম একাডেমী সাতক্ষীরার সভাপতি মালঞ্চ টেকনিক্যাল কলেজের প্রভাষক মাহবুব বুলবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নুরনগর পাবলিক লাইব্রেরির সভাপতি ও কলম একাডেমী লন্ডন সহ-সভাপতি কবি শওকত ওসমান, সহ-সভাপতি গবেষক ও প্রবন্ধকার জাহিদুর রহমান, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা কবি ইলা দেবী মল্লিক, কবি সুকুমার বিশ্বাস, খরকুটো সম্পাদক কবি আলী সোহরাব প্রমুখ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বাবর আলী সরদার, মোশারফ হোসেন, শামসুর রহমান, মেহেরুন্নেসা মিম, আবু হোসেন ঢালী, জি এম পারভেজ, দীপক কুমার আব্দুল্লাহ, আব্দুর রব, শেখ লুৎফর রহমান, শামসুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহ্মদুল্লাহ বাচ্চু নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক আবদুল হামিদ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শেখ আতিকুর রহমান, গৌর পদ দাস, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে কলম একাডেমি লন্ডন খুলনা বিভাগীয় প্রতিনিধি আইয়ুব আলীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!