রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে সুশীলনের উদ্যোগে ব্যবসা পরিকল্পনা ও বাজার সম্প্রসারন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন 

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর আটুলিয়া ইউনিয়নের সুন্দরবন হাইজিন কর্নার ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রত্যাশা স্যনিটেশন সেন্টার, বনবিবি সুপেয় পানি সরবরাহ প্লান্ট, কলবাড়ী পিএসএফ, বুড়িগোয়ালী পিএসএফ এর সাথে প্রত্যাক্ষ ভাবে জড়িত সদস্যদের নিয়ে গতকাল রবিবার ও আজ সোমবার (দুই দিন) ব্যাপী ব্যবসা পরিকল্পনা ও বাজার সম্প্রসারন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষন এ ব্যবসা পরিকল্পনা, বিক্রয় খরচ পরিকল্পনা ও ধরন, খরচের খাত বের করা, বাজার ব্যবস্থাপনা, উৎপাদের লক্ষমাত্রা নির্ধারন, অর্থ পরিকল্পনা, বিনিয়োগ, মুলধন, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব রাখার নিয়ম, বিভিন্ন রেজিষ্টার সম্পর্কে আলোচনা করা হয় এবং ব্যবসায়ের ঝুকি, উৎপাদন ও বাজার সম্প্রসারন পরিকল্পনা সহ ব্যবসায়ের সার্বিক পরিকল্পনা প্রস্তুত করা হয়। রিকল ২০২১ প্রকল্পের আওতাধীন এন্টারপ্রাইজ গুলো পরিকল্পনা অনুযায়ী বাজার সম্প্রসারন করতে পারলে এলাকার অবহেলিত অসচ্ছল নারীরা তাদের সংসার জীবনে সচ্ছলতা আনতে পারবে। প্রশিক্ষনে সুশীলন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, এ্যাকাউন্টস অফিসার রাজু আহম্মেদ, এফএফ শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ, মীর হাছিব উল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!