মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন  তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি দেবহাটার কোড়া গ্রামে বাড়িতে চু রি, নগদ টাকা ও  স্বর্ণালংকার লু ট দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি, আলোচনা ও ঋণ বিতরণ ব হি ষ্কা রা দে শ প্র ত্যা হা র ও শ্রমিক ইউনিয়নে অ বৈ ধ হস্তক্ষেপের প্র তি বা দে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ সাতক্ষীরায় ভা র তী য় রেনুপোনাসহ ছেষট্রি লাখ টাকার মালামাল জ ব্দ  সাতক্ষীরায় বিপুল পরিমান মা দ কসহ গ্রে প্তা র -২ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জ লা ব দ্ধ তা, শিক্ষার্থীদের দু র্ভো গ

গোপালগঞ্জে হকার বাকপ্রতিবন্ধী জামিলকে ব্যাটারিচালিত রিক্সা উপহার দিলো মানবিক মানব সংঘ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা শহরের পত্রিকার হকার বাকপ্রতিবন্ধী জামিল উপহার পেলেন ব্যাটারিচালিত একটি রিক্সা।

গোপালগঞ্জে মানবিক মানব সংঘের (মামাস) পক্ষ থেকে জামিলের কাছে রিক্সাটি হস্তান্তর হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামিলের হাতে রিক্সার চাবি তুলে দেন মানবিক জেলা প্রশাসক শাহিদা সুলতানা। 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে মামাস -এর স্বেচ্ছাসেবী মিজানুর রহমান মানিক, এম আরমান খান জয়, রেজাউল করিম, সাজেদুল ইসলাম, মো. রাকিব মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

মামাস -এর কর্ণধার নার্গিস সুলতানা বলেন, মামাস অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানদের অর্থায়নে তারা অসহায় মানুষদের সাহায্য করেন। বাকপ্রতিবন্ধী জামিলের মতো মানুষকে একটি রিক্সা উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও মামাস’এর এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!