মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

সাতক্ষীরায় করোনা উপসর্গে এক নারীসহ তিন জনের মৃত্যু

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ আরো তিন জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান। 
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আমির আলীর ছেলে আব্দুল কাদের (৩৫) ও তালা উপজেলার হরিনগরর শালিখা গ্রামের মহাসিন সরদারের ছেলে মিরাজ আলী সরদার (৭০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ রবিবার পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৭৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এই মুহুর্তে সাতক্ষীরা মেডিকেলে ৬৮জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এরমধ্যে একজন পজেটিভ ও ৬৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। জেলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলুসনে রয়েছেন ২৮৮ জন। এরমধ্যে পজেটিভ রয়েছেন ১০ জন।  
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, সাতক্ষীরায় এস্ট্রোজোনকার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮৭ হাজার ৮২৬জন ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ হাজার ৬১জন। সিনাফার্মেও প্রথম ডোজ পেয়েছেন ১লাখ ৭৪ হাজার ৪৮৬জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ হাজার ৮৯ হাজার ৮৩৭ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!