রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালা প্রেসক্লাবে রিশি সম্প্রদায়ের শত শত মানুষের সংবাদ সম্মেলন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

পরাজয় নিশ্চিত জেনে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের খানপুর এলাকায় লাঙ্গল প্রতীকের লোকজন প্রকাশ্য তাদের নিজেদের অফিস ও মন্দিরের বেড়া ভাঙচুর করে নৌকার প্রার্থীর উপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন খানপুর গ্রামের রিশি সম্প্রদায়ের শত শত মানুষ।

শনিবার বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শত শত মানুষের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন খানপুর গ্রামের সুবোল কান্তি দাসের পুত্র নির্মল কান্তি দাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। বর্তমান অত্র এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সরদার জাকির হোসেনের পক্ষ গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন পরাজয় নিশ্চিত জন উম্মোদ হয়ে গেছে লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকরা। তারা ভোটের ভরাডুবি ঠকাতে নতুন করে ষড়যন্র শুরু করেছে। তারই অংশ হিসেবে তারা নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে বিভিন্নভাবে হয়রানীসহ ধর্মীয় ইস্যু সৃষ্টি করে নৌকা প্রতীকের পরাজয়ের নীল নকশায় নেমেছে।

তিনি বলেন, শনিবার বেলা ২ টার দিকে খানপুর মন্দিরের সামনে তারা ৭/৮ জন লোকের চিৎকার শুনতে পায়। এগিয়ে এসে দেখে লাঙ্গল প্রতীকের ক্যাডার একই এলাকার মহাদেব দাস, যুধিষ্টি, রনজিৎ, সুজন, সম্রাট, পবন দাসসহ কয়েকজন মিল নিজেরাই লাঙ্গল প্রতীকের পোষ্টার ছিড়ছে ও অফিস ভাংচুর করছে। এক পর্যায়ে তাদের সাথে লাঠিসোটা নিয়ে যোগ দেয় ইয়াছিন সরদারসহ কয়েকজন। তারা অফিসের লাঙ্গলের অফিসের পাশ থাকা মন্দিরের বেড়া টানা হেচড়া করে এবং ভাংচুর করে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের দোষারোপ করতে থাকে। অথচ নৌকা প্রতীকের কোন কর্মী কিংবা সমর্থক সেখানে ছিলনা। প্রশাসন সরজমিনে তদন্ত করলে বিষয়টির আসল রহস্য বেরিয়ে আসবে।

তিনি বলেন, বিষয়টি তারা থানায় গিয়ে তালা থানার ওসিকে অবহিত করেছেন। এ সময় তারা পুরা ঘটনাটি তদন্ত করে দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসকের কাছে জোর দাবী জানান। খানপুর রিশিপাড়ার ভবতোষ দাস, বিনয় দাস, বিকাশ দাস, নীলমনি দাস, জয়দেব দাসসহ শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!