বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

দৃষ্টিপাত সম্পাদকের স্ত্রী আর নেই, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। 

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

মরহুমার অকাল মৃত্যুতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সহধর্মীনি আনোয়ারা খাতুনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। শনিবার দুপুর ২টায় মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের পরিবার ও দৃষ্টিপাত পরিবারসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত অনুমান ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!