সাতক্ষীরার ৮৭ টি কেন্দ্রে দেয়া হলো করোনা টিকার দ্বিতীয় ডোজ
✍️আসাদুজ্জামান🔏☑️
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
২৬৫
বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। তবে এবার প্রচার-প্রচারনা কম থাকায় কেন্দ্র গুলোতে লোকজনের উপস্থিতি অনেক কম দেখা গেছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকল ৩টা পর্যন্ত ৮৭ টি কেন্দ্রে এ কার্যক্রম চলে। এর আগে প্রথম ডোজ ৪৮ হাজার ৬০০ জন ব্যক্তি সিনাফর্মের টিকা সিনাভ্যাক গ্রহন করেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হাসাইন শাফায়াত জানান, গত ৭ আগস্ট প্রথম ডোজের গনটিকা প্রদান করা হয়। আজ মঙ্গলবার তাদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আজ যারা টিকা নিতে না পারবেন তারা স্ব-স্ব উপজেলায় গিয়ে পরে নিতে পারবেন বলে জানা গেছে।