রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

জাস্টিস ফর জার্নালিস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক সমাজের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন- ১৫ আগস্ট ও ২১ আগস্ট নৃশংস হত্যাকন্ড একই সুতায় গাঁথা। এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হয়েছে। কিন্ত এ ষড়যন্ত্রের পিছনে যারা কলকাঠি নেড়েছে, তারাই মুল ষড়যন্ত্রকারী। কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি ২২ আগস্ট রাতে জাস্টিস ফর জার্নালিস্ট আয়োজিত সারা দেশের সাংবাদিকদেরে ভার্চুয়াল উপস্থিতিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে এ আহবান জানান। জাস্টিস ফর জার্নালিস্টের কো- অর্ডিনেটর ওবায়দুল হক খান ও কামরুল ইসলামের যৌথ সঞ্চালয় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন, দিল্লির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান তপু, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাংবাদিক নেতা অমিও ঘটক পুলক, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, মাহমুদুল রহমান খাোকন,জাস্টিস ফর জার্নালিস্টের অন্যতম প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর শাহীন বাবু, জাহাঙ্গীর খান বাবু, জানোয়ার হোসেন নোমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম মুরাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওবায়দুল আলম অষ্টিস, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম খোকন, সাধারন সম্পাদক আমির স্মিথ হোসাইন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ সভাপতি আফরোজা ডিও, আরাফাত মুন্না, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজি শাহেদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতা কামরুন্না্হার কলি, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিলন রহমান প্রমূখ।

সভায় জিয়াউর রহমান সহ এ সব হত্যাকান্ডের পিছনে যাদের হাত রয়েছে সেই সব ষড়যন্ত্রকারী মরোনত্তর বিচার করতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পিছনের ষড়যন্ত্রকারীরদের চিহ্নিত করে ইতিহাসের সত্য উদগাটনের জন্য তরুণ সাংবাদিকদের আহবান জানানো হয়। জাস্টিস ফর জার্নালিস্টের আত্বপ্রকাশে বক্তারা এ সংগঠনটির প্রতিষ্ঠাতা কো-অর্ডিনেটরদের প্রশংসা করে সারা দেশের সাংবাদিকদের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!