রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক উম্মুক্ত প্রদর্শণী

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৫৯ বার পড়া হয়েছে

সোমবার লিডার্স এর বাস্তবায়নে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহযোগিতায় বিপ্লবের পথঃ নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপজেলা চত্তরে (নতুন ভবনের সামনে) “নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে প্রদর্শনী” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিশোর, কিশোরী, যুব ও সকল পর্যায়ের অভিভাবকরা সচেতনতা মূলক প্রতিটি প্রদর্শনী ঘুরে দেখেন।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ শিরিন শীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ওসিসি প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই মোঃ খবির হোসেন, আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, লিডার্স এর প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন ও শ্যামনগরের বিভিন্ন সাংবাদিকবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি বলেন যে, “এই প্রদর্শনীটা একটি ব্যতিক্রমী প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক বিভিন্ন বিষয় জানতে পেরেছি। গ্রাম ও স্কুলে যদি এই প্রদর্শনীর আয়োজন করা যায় তাহলে কিশোর কিশোরীরা অনেক উপকৃত হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!