শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে সাতক্ষীরায় আ’লীগের আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৭১ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ঘোষিত আংশিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।

আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মোস্তাফিজুর রহমান নাসিম, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, শেখ মনিরুল হোসেন মাসুম, গণেশ চন্দ্রসহ সদর উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!