রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

২০২২ সালকে “শিশু ও যুব বর্ষ” ঘোষনার জন্য সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান 

✍️মোঃ আজিজুল ইসলাম ইমরান🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

২০২২ সালকে শিশু ও যুব দিবস ঘোষনার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ইন্টারন্যাশনার ইয়ুথ চেঞ্জ মেকার (আইওয়াইসিএম)। আজ দুপুর ১২:০০ টায় আইওয়াইসিএম এর বিভিন্ন জেলা কমিটির প্রধান ও সদস্যবৃন্দ তাদের নিজ নিজ জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

তার ই ধারাবাহিকতায় মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাতক্ষীরা এর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন আইওয়াইসিএম এর সাতক্ষীরা জেলা কমিটির প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম অন্তর।

স্মারকলিপি প্রদান এর সময় আরো উপস্থিত ছিলেন আইওয়াইসিএম এর সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাবিবা সুলতানা, প্রজেক্ট লিডার সৈয়দ ইনামুল হাসান, প্রজেক্ট লিডার চাইল্ড উর্মি ইসলাম, নির্বাহী সদস্য সাদিয়া সুলতানা, মুস্তাকিম বিল্লাহ,মুজাহিদুল ইসলাম সাগর, রাশেদুল ইসলাম প্রান্ত, দেশের শিশু ও যুব সমাজের সুরক্ষার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা যায়।

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার একটি অলাভজনক-অরাজনৈতিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।২০১৬থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক গঠনমূলক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। এর ১৩ টি জেলা কমিটি রয়েছে এবং দেশের প্রায় ২০,০০০ এর বেশি তরুণ সেচ্ছাসেবী এর সাথে যুক্ত আছেন। পাশাপাশি বিশ্বের ৭০ টিরও বেশি দেশে আইওয়াইসিএম এর প্রতিনিধি যুক্ত আছেন।

২০২০ সাল থেকে শুরু হওয়া মহামারীতে সামাজিক সুরক্ষা এবং জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখেছে দেশের যুবসমাজ। ইমার্জেন্সি রেসপন্স টিমের মতো বিভিন্ন স্থানে ছুটে গেছেন অক্সিজেন সেবা নিয়ে।জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেছেন জনগণের জন্য।রক্তদানের মতো মহৎ কাজেও যুক্ত দেশের যুব’রা।

তবে দুঃখজনক হলেও সত্য যে, গত কয়েক মাসে দেশে শিশুদের প্রতি সহিংসতা দেখা গেছে প্রকটভাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন দুর্যোগের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এ রকম পরিস্থিতিতে শিশু শ্রম, পাচার ও বাল্যবিয়ে বৃদ্ধি পেতে দেখা যায়। এরূপ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে ধর্ষণসহ অন্যান্য হয়রানির ঝুঁকি বাড়ে তাদের। এছাড়া করোনা মহামারীর সময়ে অন্যান্য অপরাধের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতনের মত ঘৃণ্য অপরাধের হারও। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ২০২০ সালে শিশু নির্যাতনের ঘটনা ছিল আড়াই হাজারের বেশি। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৩৬৩ (সূত্রঃপ্রথমআলো)

এই পরিস্থিতি পরিবর্তন ও শিশুর জন্য একটি সুন্দর শৈশব তৈরিতে শিশু সুরক্ষার আইন প্রয়োগ এবং সর্বক্ষেত্রে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। যুবসমাজের প্রতি দেশের আন্তরিকতা প্রকাশ ও শিশুর প্রতি সহিংসতা রোধে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার ২০২২ সালকে “শিশু ও যুব বর্ষ” ঘোষনার নিমিত্তে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!