রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

জাতীয় বীর কর্নেল আবু তাহের দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১০৪৬ বার পড়া হয়েছে

জাতীয় বীর কর্নেল আবু তাহের দিবস উপলক্ষে জাতীয় কৃষক জোট সাতক্ষীরা শাখার উদ্যোগে এক ভার্সুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কৃষক জোট নেতা ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাসদ সাতক্ষীরা সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, জাতীয় কৃষক জোট কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ফসি, বাসদ জেলা সংগঠক নিত্যানন্দ সরকার, বাজাসদ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিসআলী, সসজেলা সাংস্কৃতিক পরিষদের সাবেক সদস্য সচিব হেনরী সরদার ও জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি এস এম আব্দুল আলিম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১১ নম্বর সেক্টর কমান্ডার জাতীয় বীর কর্নেল আবু তাহেরকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় জিয়াউর রহমান প্রহশনের বিচারের মাধ্যমে হত্যা করে। অথচ কর্নেল আবু তাহের জিয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। কর্নেল আবু তাহের একমাত্র সেক্টও কমান্ডার যিনি সরাসরি যুদ্ধ করতে যেয়ে আহত হন।

কর্নেল আবু তাহের আপদমস্তক একজন দেশ প্রেমিক ও সমাজতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন দ্রষ্ঠা ছিলেন। তার নেতৃত্বে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাই জনতার অভ্যুত্থান হয়। কিন্তু জিয়াউর রহমানের বিশ্বাসঘাতকতার জন্য এ অভ্যুত্থান সফল সমাজতান্ত্রিক বাংলাদেশ তৈরী পরিবর্তে পাকিস্তানী ধারার দিকে যাত্রা শুরু করে।

সভায় বক্তাগণ কর্নেল আবু তাহেরের আদর্শকে ধারন করে সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!