শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১

গোপালগঞ্জের লাকি বেগম হতে পারেন অনেকের জন্য অনুকরণীয়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৬২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্প- ২ এর একজন উপকারভোগী মহিলা, নাম লাকি বেগম। যিনি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া জমি সহ ঘর উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং তিনি তার ঘরটি সাজিয়েছেন তার সামর্থ্যের সবটুকু উজার করে দিয়ে। প্রাকৃতিক ফুল, বিভিন্ন জাতের ফুলগাছ এবং বাহারি লতার সংমিশ্রণে সাজিয়েছেন ঘরটি, যা ইতোমধ্যেই অনেকের নজর কেড়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান টানা ভারী বর্ষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ বরাদ্দে সদ্য নির্মিত ঘরগুলোর কোন ক্ষয়-ক্ষতি হয়েছে কি না তা বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখেন। সেই সাথে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনে ঘর পাওয়া সুবিধাভোগী মানুষের জীবন-জীবিকার খোঁজ খবর নেন। এরই ধারাবাহিকতায় গত রোববার (৪ জুলাই) দুর্গাপুর ইউনিয়নের উক্ত আশ্রায়ন প্রকল্পে পরিদর্শনে গিয়ে তিনি লাকি বেগমের এই প্রশংসনীয় উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং লাকি সহ লাকির মতো যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ঘরের যত্ন নিবেন তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

সেই সাথে ইউএনও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহমেদকে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর গুলো বিতরণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর গুলো প্রতিটি উপকারভোগী লাকি’র মতো এমনি ভাবে সংরক্ষন করবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।

পরে বিষয়টি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হলে অনেকেই এর প্রশংসা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!