শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১

গাবুরায় টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানার এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন খায়রুল ইসলাম মিলন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ।

গাবুরায় টেঁকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনিসহ বিস্তীর্ণ অঞ্চলের বেড়িবাঁধ ভেঙ্গে লাখো মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শুধু খালি বস্তা দিয়েই তাদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে দিয়ে সংস্কার করে নেওয়া বেড়িবাঁধ থেকে মোটা অংকের টাকা লুটপাট করে থাকে। গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্ক থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভাগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবতার জীবন যাপন করছে। অনেক জলবায়ু উদ্বোস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।

তারা বলেন, দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেঁকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেঁকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এলাকার জনসাধারণ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরণ-তরণী অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!