রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

মালির বাড়িতে খাদ্য নিয়ে হাজির তালার ইউএনও

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান অফিসের সাবেক মালি অসুস্থ তারাপদ দাস (৮৫) এর বাড়িতে ফল ও ত্রাণ নিয়ে হাজির হন।

শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদী গ্রামে গিয়ে তার শারিরীক খোঁজখবর নেন এবং তাকে নগদ দুই হাজার টাকা, ফল ও ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় তাৎক্ষনিকভাবে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও অফিস সকহারী মোঃ মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

তারাপদ দাসের ছেলে সাগর দাস বলেন, ‘আমার বাবা অনেক দিন উপজেলা নির্বাহী অফিসের মালি হিসাবে কাজ করেছে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। আজ আমার বাবাকে উপজেলা নির্বাহী অফিসার দেখতে এসেছেন এবং তার হাতে লাগানো গাছের ফলসহ আর্থিক সহায়তা করেছেন।

উপজলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান বলেন, আমি জানতাম না যে এই তারাপদ ছিলেন উপজেলা পরিষদের মালী। তিনি ৩০ বছর সেখানে চাকুরি করেছেন। নিজ হাতে উপজেলা পরিষদের শতাধিক ফলৌজ ও বনজ গাছ লাগিয়েছেন। পুকুরে মাছ ছেড়েছেন। ঘটনাটি জানার পরই সহমর্মিতা নিয়ে তার বাড়িতে গিয়েছিলাম। তিনি বলেন, ফল, ত্রাণ ও নগদ কিছু টাকা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!