রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাতক্ষীরায় “ফ্রি সবজির” দোকান

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪১৪ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় চলছে লকডাউন। এতে বিপর্যয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ গুলো। এসব মানুষদের জন্য ফ্রি সবজি ও মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড় এলাকায় উক্ত “ফ্রি সবজি ” ও মাস্ক বিতরণ কার্যক্রমছর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিউদ্দৌলা সাগর, স্বচ্ছাসেবী সংগঠণ ‘আহবান’ এর পরিচালক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সুহাইল মাহদীন সাদী, সহকারি পরিচালক সৈয়দ নুর মিরাজ শান্ত, জাকারিয়া ফারদিন, পারভেজ হোসেন, শাহজাহান তাজ প্রমুখ।

সংগঠনটির পরিচালক সুহাইল মাহদীন সাদী জানান, আমরা ২০২১ সালের এসএসসি ব্যাচ এবং নবম ও দশম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগটি গ্রহণ করেছি। করোনায় খেটে খাওয়া অসহায় মানুষ গুলো খুব বিপদে পড়েছেন। তাই এই স্বচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কিছু করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রথম দিন ১০০ জন গরীবদের হাতে আমরা সবজি তুলে দিয়েছি, মাস্কও বিতরণ করেছি। আগামী এক মাস প্রতিদিন সকাল ৭টা থেকে ফ্রি গরীব মানুষদের মাঝে এই সবজি বিতরণ কার্যক্রম চলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!