শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বশেমুরবিপ্রবি’র প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন তুহিন মাহমুদ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের (ভারপ্রাপ্ত) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক ও বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ।

ওই পদে দায়িত্বরত প্রকল্প পরিচালক মোঃ জহিরুল হক বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব মহোদয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুর রউফ এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করেন। দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদ অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে পরামর্শক্রমে যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করবেন বলে দাপ্তরিক আদেশে জানা গেছে।

এদিকে তুহিন মাহমুদ প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ তুহিন মাহমুদের শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!