বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান

সাতক্ষীরায় ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বৃদ্ধি, সচেতন মহলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

সদরুল কাদির শাওন::
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় নামে বেনামে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করছে এক শ্রেণীর ভুয়া সাংবাদিক৷ এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা৷

সাতক্ষীরার নগরঘাটায় ঠিক এই ধরনের এক সাংবাদিকের সাথে দেখা। তার মোটরবাইকেও লাগানো ছিল SM টেলিভিশন নামক ভুয়া চ্যানেলের স্টিকার৷ সে নিজেকে সাংবাদিক দাবী করে। যখন তার ছবি তুলতে যাই তখন সে এইভাবে মুখ ঢেকে রাখে।

দৈনিক ভোরের পাতা’র স্টাফ রিপোর্টার সেই ভুয়া সাংবাদিকের প্রশ্ন করলে তিনি জানান, SM TV এর তিনি সাতক্ষীরা প্রতিনিধি। আর শিক্ষাগত যোগ্যতার কথা….। এরপর তার ফিজিক্যাল এ্যাপেয়ারেন্স অন্য কথা বলছে।

একজন পেশাদার সাংবাদিক জানিয়েছে, এই ধরনের সাংবাদিকদের জন্য প্রায় প্রতিদিনই নানা বেআইনি তত্‍পরতার খবর পান৷ চলতি বছরে তারা এ পর্যন্ত অন্তত ২০ জন ভুয়া সাংবাদিকে আটক করেছেন৷

তিনি আরোও জানান, এইসব ভুয়া সাংবাদিকদের ঠাটবাট এমন যে তাদের সাধারণ মানুষ সহজে ধরতে পারেন না৷ এমনকি পেশাদার সাংবাদিকরাও তাদের দেখে মাঝেমধ্যে বিভ্রান্ত হন৷ আর ক্যামেরায় জাল স্টিকার লাগিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে৷

সাতক্ষীরার কয়েকজন পেশাদার সাংবাদিক জানান, এদের চিহ্নিত করতে পুলিশকে উদ্যোগ নিলেই হবে না, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিক ইউনিয়নকে ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে ব্যবস্থা নিতে হবে৷ নয়ত সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা কমে যাবে আর পেশাদার সাংবাদিকরা বিব্রতকর অবস্থায় পড়বেন৷

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!