শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বিশ্ব দুগ্ধদিবস উপলক্ষে গোপালগঞ্জে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করি — রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি”–এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলায় বিশ্ব দুগ্ধ দিবস -২০২১ পালিত হয়েছে।

এ লক্ষ্যে রোববার (৬ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের ৭৪নং কাজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২’ শত শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধ ও টি-শার্ট বিতরণ করা হয় ।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ-এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে।

সদর উপজেলার ৭৪নং কাজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. তহীদুল ইসলাম বিশ্বাসের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার-এর সঞ্চালনায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করেন।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি প্রকল্প) ইতি সালেহীন, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখন লাল দাস, ৭৪নং কাজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র রায়, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা (কাজুলিয়া মাদ্রাসা) – এর মুহতামিম মাওলানা আবুল কালাম, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে গত ১ জুন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায়, ২ জুন কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এবং ৬ জুন গোপালগঞ্জ সদর উপজেলায় পর্যায়ক্রমে বিশ্ব দুগ্ধদিবস-২০২১ পালিত হয়েছে। এছাড়া গত ৫ জুন গোপালগঞ্জ সদর উপজেলার নিলার মাঠে স্বাস্থ্যবিধি মেনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও মেলায় অংশ নেওয়া সকল খামারি ও উদ্যোক্তাদের মঝে সনদ বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!