শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত, প্রশাসনের সহযোগিতা প্রদানের আশ্বাস

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুরে ছাই হয়েছে। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানাযায়, জ্বালানি তেল ব্যবসায়ী পেট্রল ড্রামের ওপর মোমবাতি জ্বালিয়ে রেখেছিলো। পরে মোমবাতি শেষ হয়ে পেট্রল ড্রাম ফেটে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. আলাউদ্দিন, সাহাপুর ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র হীরা, বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, সাতপাড় ইউপি চেয়ারম্যান সুজিত মন্ডল ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকান্ডে
আহতদের খোঁজখবর নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে দ্রুত সরকারি সাহায্য-সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

 

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে জ্বালানি তেল, ফার্মেসি, ডাচবাংলা এজেন্ট ব্যাংক, ইলেকট্রনিক, গার্মেন্টস ও মুদি দোকান ছিলো বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আগুনে সুষেন বাইন, নিপেস গোলদার, চিন্ময় বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, সেতুবালা, বিকাশ বিশ্বাস, সন্তোষ মৈত্র, শংকর বিশাস সহ ৯ টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। শেষ সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!