শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাশিয়ানী ও মুকসুদপুরে শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫৬৭ বার পড়া হয়েছে

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করি — রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি” –এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে বিশ্ব দুগ্ধ দিবস -২০২১ পালিত হয়েছে।

এ লক্ষ্যে বুধবার (২ জুন) সকালে কাশিয়ানী উপজেলার ৩ নং বরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২’ শত শিক্ষার্থীর মাঝে প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধ ও টি-শার্ট বিতরণ করা হয় এবং দুপুরে মুকসুদপুরে একই আয়োজন অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলার ৩ নং বরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খানের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরণ করেন।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে এ সময় স্বাস্থ্যবিধি মেনে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, সহকারি কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, ৩ নং বরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খানম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, ভাটিয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী খোকন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ব দুগ্ধদিবস-২০২১ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে গত ১ জুন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় পালিত হয়েছে এবং আগামী ৬ জুন গোপালগঞ্জ সদর উপজেলার নীলাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হবে বলে জানান, জেলা প্রাণিসম্পদ দপ্তর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!